বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু শনিবার, কঠোর নিরাপত্তায় প্রস্তুত ইসলামাবাদ

  • 3:54 am - April 11, 2026
  • পঠিত হয়েছে:৩১৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ এপ্রিল- শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উচ্চপর্যায়ের বৈঠককে ঘিরে ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার।

বিশ্বজুড়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনাটিকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত অংশগ্রহণকারী প্রতিনিধি দল কারা থাকবেন, তারা কবে ইসলামাবাদে পৌঁছাবেন কিংবা কীভাবে আলোচনা পরিচালিত হবে—এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

শুক্রবার বিকেল পর্যন্ত ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও বিদেশি দূতাবাসসমৃদ্ধ ‘রেড জোন’ এলাকা সীমিতভাবে উন্মুক্ত থাকলেও পরে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সাধারণ মানুষ ও যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রাজধানীর রেড জোনের আশপাশে দেশি-বিদেশি সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা গেছে। সাংবাদিকদের জন্য পাকিস্তান সরকার জিন্নাহ কনভেনশন সেন্টারে বিশেষ মিডিয়া সেন্টার স্থাপন করেছে।

এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এয়ার ফোর্স টু-তে করে ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন।

তবে আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরান এই পরিস্থিতিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, লেবানন এই চুক্তির অংশ নয়। তবে এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

চুক্তি লঙ্ঘন নিয়ে পরস্পরকে দায়ী করলেও যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আলোচনার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিতও দিয়েছে উভয় পক্ষ।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au