সর্বশেষ

গুম-খুনের ন্যায্য বিচার নিশ্চিতের তাগিদ তারেক রহমানের

  • 4:08 pm - March 17, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার

বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানসহ স্বৈরাচার আওয়ামী আমলের সব হত্যা-নির্যাতনের বিচার অবশ্যই করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।রোববার রাজধানীর গুলশানে ‘বিএনপি আমার পরিবারের’ আয়োজনে গুম-খুন-হত্যা-নির্যাতনে পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি থাকতে হবে, সেটি হলো যে মানুষগুলো এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদের হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যাদের ওপর অন্যায় করা হয়েছে, অবশ্যই সেই অন্যায়ের বিচার করতে হবে।’

‘যেকোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচারগুলো হতে হবে। কারণ আগামী দিনে আমরা যদি অন্যায়ের বিচারগুলো করতে না পারি, অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়ত দেশে আবারও অন্যায় সংঘটিত হতে পারে,’ বলেন তিনি।

তারেক বলেন, ‘এসব অন্যায়ের বিচার হওয়ার মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার দেওয়ার মাধ্যমে পুরো দেশের কাছে, দেশের মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত করা খুবই জরুরি যে, অন্যায়কারী অন্যায়কারী এবং যে অন্যায় করবে, ন্যায়ের বিরুদ্ধে যে যাবে তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দলের অবস্থান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে, বিএনপিকে যদি দেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সর্বোচ্চ চেষ্টা করবে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে সেইসব হত্যা বিচার অবশ্যই আমরা করব।’

ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনারা দয়া করে হতাশ হবেন না। আমরা এতটুকু যখন এসেছি, ইনশাল্লাহ আমরা সামনের পথটুকু পাড়ি দিতে সক্ষম হব। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকি, অবশ্যই আমরা সক্ষম হব এসব অন্যায়ের বিচার করতে।’

‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যতগুলো দল আছে সবগুলো দল এর সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। কয়েকটি বেসিক ব্যাপার আছে, বাংলাদেশের গণতন্ত্র, গণতন্ত্র রক্ষা, মানুষের ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিতদের প্রতি ন্যায়বিচার, এই বিষয়গুলো নিয়ে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক দল নিশ্চয় ঐক্যবদ্ধ থাকব, নিশ্চয়ই এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না,’ বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা রাখি, যে প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়তে চাইছি আগামী দিনে যেন আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হই।’

‘বিএনপি আমার পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ বক্তব্য দেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশে আইনশৃঙ্খলার সংকট কেন কাটছে না?

ওটিএন বাংলা ডেস্ক: রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি, চাঁদাবাজি এবং স্থানীয় আধিপত্যের লড়াই—বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকটকে কেবল বিচ্ছিন্ন অপরাধের সমষ্টি হিসেবে দেখলে এর গভীরতা বোঝা কঠিন। দীর্ঘদিনের…

হামলায় এক পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস, অবস্থা সংকটাপন্ন

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ি দিয়ে চালানো উদ্দেশ্যমূলক হামলায় এক পা হারিয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। অস্ত্রোপচারের পরও…

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au