বিনোদন

শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন ‘পুষ্পা’ নির্মাতা সুকুমার!

  • 7:41 pm - March 17, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
শাহরুখ খান ও আল্লু অর্জুনের সঙ্গে সুকুমার (ডানে)

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার নতুন আঙ্গিকে হাজির করতে যাচ্ছেন পুষ্পাখ্যাত পরিচালক সুকুমার। এমন গুঞ্জনে এখন সয়লাব মুম্বাই শোবিজ অঙ্গন। শোনা যাচ্ছে, শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

‘মিড ডে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা’খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি-হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে। সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণিবৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে।

একটি ঘনিষ্ঠ সূত্র ‘মিড ডে’-কে জানায়, ‘কিং খান এখানে একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করবেন, তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়। এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে।’

সোমবার (১৭ মার্চ) সিনেমা বিশ্লেষক সুমিত কাদেলও একটি পোস্টে জানিয়েছেন, দুজনের একসঙ্গে কাজ করার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে। গ্রামীন গল্পে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামায় একসঙ্গে কাজ করতে পারেন শাহরুখ-সুকুমার জুটি।

এছাড়াও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। যেখানে জানানো হয়েছে যে এই দুই মেগাস্টারের যুগলবন্দি হলেও সেটার জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। কারণ ইতোমধ্যে রামচরণের সঙ্গে একটি সিনেমা ও ‘পুষ্পা ৩’ নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার। শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘দ্য কিং’ নিয়ে।

শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। ‘ডর’, ‘বাজিগর’-এর রহস্যময় ও দুর্দান্ত পারফরম্যান্স আজও কালজয়ী হয়ে রয়েছে। এরপর শাহরুখ অবশ্য রোমান্টিক নায়ক হিসেবেই নিজেকে আবর্তিত করেছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের সাফল্য আজও মাইলফলক হয়ে রয়েছে এ অভিনেতার জন্য। তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। যদিও এখন পর্যন্ত সিনেমাটির কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে এই গুঞ্জনকে একেবারেই এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা। পুষ্পা’খ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন সবাই।

 

এই শাখার আরও খবর

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, মাথায় দেওয়া হয়েছে সেলাই

চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর (৬০) মাথায় লাঠি দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের বেজপাড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au