বাংলাদেশ

আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা ভিসা: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

  • 5:39 pm - April 13, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার
আগামী সপ্তাহে খুলছে ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ এপ্রিল- বাংলাদেশিদের জন্য ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহ থেকেই পুনরায় চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের সফর এবং কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত এসেছে। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরকে তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেন।

হুমায়ুন কবির জানান, সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের জন্য ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। এই সহযোগিতা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যদি ইতিবাচক মানসিকতা বজায় থাকে, তাহলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও বহুদূর এগিয়ে যাবে। ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের জন্য এটি বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্যন্য ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালু থাকায় চিকিৎসা ও ব্যবসায়িক ভ্রমণে আগ্রহীদের মধ্যে অনিশ্চয়তা ছিল। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সেই পরিস্থিতির অবসান হবে এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au