বাংলাদেশ

কুষ্টিয়ার ফিলিপনগরে পীর শামীম রেজা হত্যাকাণ্ডে মামলা না করার সিদ্ধান্ত পরিবারে

এলাকায় থমথমে পরিস্থিতি

  • 11:23 pm - April 13, 2026
  • পঠিত হয়েছে:২৭৭ বার
কুষ্টিয়ার ফিলিপনগরে পীর শামীম রেজা হত্যাকাণ্ডে মামলা না করার সিদ্ধান্ত পরিবারে, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ এপ্রিল- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাজারে হামলা ও হত্যার শিকার পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরের ঘটনায় কোনো মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। ঘটনায় এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমরা পরিবারের সবাই বসে সিদ্ধান্ত নিয়েছি, শামীম হত্যার ঘটনায় কোনো মামলা করব না। পুলিশ এসেছিল, কিন্তু আমরা যা দেখেছি সেটাই জানিয়েছি। আমি বয়সে বৃদ্ধ, মামলা নিয়ে দৌড়ঝাঁপ করার শক্তি নেই। জীবনের বাকি সময় শান্তিতে থাকতে চাই।”

গত শনিবার ফিলিপনগরের দক্ষিণ-পশ্চিম এলাকায় ‘শামীম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত আস্তানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে শত শত লোক হামলা চালায়। মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পিটিয়ে ও কুপিয়ে শামীম রেজাকে হত্যা করা হয়। হামলায় আরও তিন ভক্ত গুরুতর আহত হন, যাদের হাসপাতালে চিকিৎসা চলছে।

ঘটনার পর রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বাদ আসর স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এরপর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আতঙ্ক ও উত্তেজনা রয়ে গেছে।

স্থানীয় এক ভক্ত বলেন, তারা বারবার প্রশাসনকে অনুরোধ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার দাবি, হামলার সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও একই ধরনের হামলার ঝুঁকি থাকতে পারে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি। তিনি বলেন, মামলা না হলে তদন্ত বা গ্রেপ্তার কার্যক্রম শুরু করা সম্ভব নয়, তবে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au