বিশ্ব

মোদিকে হত্যা করতে ২২ দিন সময় চাওয়া যুবক সম্পর্কে কী জানা যাচ্ছে

  • 12:51 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:৩৪৬ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- তার বয়স মাত্র ২৪ বছর। নাম আমান কুমার তেওয়ারি ওরফে আমান কুমার। এই বয়সেই তিনি ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন- এমন অভিযোগে দুইদিন আগে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয় বিহারের বক্সার জেলা থেকে।

অতিস্পর্শকাতর এই ঘটনা প্রকাশ্যে আসার পর দিল্লিতে উদ্বিগ্ন নিরাপত্তা কর্মকর্তারা একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক করছেন। দেশটির গোয়েন্দা সংস্থাগুলোরও যেন ঘুম ছুটে গেছে। বিশেষ করে বিদেশি একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নামও জড়িয়েছে এই ঘটনায়। ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এর খুঁটিনাটি সবকিছু খতিয়ে দেখছে। তাদের প্রশ্ন- কোনো বিদেশি রাষ্ট্রবিরোধী শক্তি আমান কুমারকে ব্যবহার করছিল কি না?

বিদেশি সংযোগ?
এ নিয়ে অবগত সূত্রগুলো বলছে, নরেন্দ্র মোদির উপর হামলা চালানোর জন্য ২২ দিন সময় চেয়েছিল আমান কুমার। তাই পুরো ঘটনা জানতে এরই মধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। বিদেশি সংযোগ খুঁজে বের করতে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তারা।

তদন্তকারীদের দাবি, প্রধান অভিযুক্ত অর্থের বিনিময়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা- সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে। শুধু তাই নয়, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২২ দিনের একটি সময়সীমাও নির্ধারণ করে।

হেফাজতে অভিযুক্তরা
এরই মধ্যে পুলিশ তাদের কাছ থেকে কয়েকটি ল্যাপটপ উদ্ধার করে ফরেনসিক তদন্তে পাঠিয়েছে। ভারত সরকার এই ঘটনার কথা জানতে পারে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সূত্রে। তারাই মূলত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এ নিয়ে সতর্কবার্তা পাঠায়। এরপর বিহারের বক্সার জেলার সিমরি থানার আরারিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রোমহর্ষক তথ্য
পুলিশের প্রাথমিক তদন্তেই উঠে এসেছে রোমহর্ষক তথ্য। আমান কুমার সিআইএ- এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি ইমেইল পাঠান। সেই ইমেইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হত্যার প্রস্তাব দেয়। এই অ্যাসাইনমেন্ট সফল করার জন্য সে সিআইএ’র কাছে বিপুল অংকের টাকা দাবি করে।

আমান জানায়, প্রয়োজনীয় অর্থের পাশাপাশি সুযোগ-সুবিধা পেলে সে ২২ দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম।

সাইবার অপরাধে যুক্ত
আটকের সময় আমান কুমারের বাড়ি থেকে ল্যাপটপ, একাধিক স্মার্টফোন এবং বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করে পুলিশ। গোয়েন্দাদের প্রাথমিক ধারণা, আমান প্রযুক্তিতে বেশ দক্ষ এবং সাইবার অপরাধের সঙ্গে যুক্ত। সে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাতে মুছে ফেলা তথ্য পুনরুদ্ধার করা যায়।

পুরানো অপরাধী
পুলিশের তদন্তে জানা গেছে, আমান কুমারের অপরাধে জড়ানোর ইতিহাস আগেও আছে। ২০২২ সালে কলকাতা বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং সার্ভার হ্যাক করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অপরাধে কলকাতা পুলিশ এবং বক্সার পুলিশের যৌথ অভিযান চালিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তবে কারাগার থেকে ছাড়া পাওয়ার পর সে আবারও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

স্লিপার সেল?
আমান কুমারকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, আমান একা নয় বরং বড় কোনও চক্র বা স্লিপার সেলের অংশ হতে পারে। তাই কোনো বিদেশি রাষ্ট্রবিরোধী শক্তি তাকে ব্যবহার করছিল কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিবার কী বলছে
পরিবারের সদস্যরা আমান কুমারের রিুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, আমান বাড়িতেই থাকতো। অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করতো। এমন ষড়যন্ত্রের সঙ্গে সে যুক্ত থাকতে পারেই না।

আমানের বাবা গণেশ তিওয়ারি ও মা গীতা দেবী দাবি করেছেন, তাদের ছেলের কোনো বেআইনি কার্যকলাপে জড়িত নয়। কোন অভিযোগে আমানকে পুলিশ গ্রেপ্তার করেছে- সে সম্পর্কে তারা অবগত নন।

গীতা দেবী বলেন, ‘সন্ধ্যায় সাদা পোশাকে কিছু লোক আমাদের বাড়িতে এসে আমানকে তাদের সঙ্গে যেতে বলে। আমান যখন রাতের খাবার তৈরি করছিল। তারা ঘরে ঢুকে আমার ছেলেকে সঙ্গে নিয়ে যায়।’

অবশ্য গ্রামবাসীরা জানিয়েছেন, আমান সবসময় একা থাকতে পছন্দ করত এবং ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকত। তার কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মনে আগে থেকেই সন্দেহ ছিল।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ
প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ভারতের অন্যতম নিশ্ছিদ্র ব্যবস্থা হিসেবে পরিচিত। তা সত্ত্বেও একজন সাধারণ যুবক কীভাবে সরাসরি বিদেশি সংস্থার কাছে এমন প্রস্তাব পাঠানোর দুঃসাহস দেখাল- তা নিয়ে প্রশ্ন উঠছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এটা কোনো মানসিক বিকারগ্রস্ত ব্যক্তির কাজ হতে পারে। অথবা বড় কোনো ষড়যন্ত্রের ট্রায়াল রানও হতে পারে। তাই হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

ইসরায়েল সফরের সময় নরেন্দ্র মোদি। ফাইল ছবি: এক্স

আর্থিক লেনদেনে নজর
বক্সার পুলিশ জানিয়েছে, আমানকে রিমান্ডে নিয়ে আরও জেরা করা হচ্ছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আর্থিক লেনদেনের ওপরও নজর রাখা হচ্ছে। সত্যিই কোনো বিদেশি সংস্থার কাছ থেকে টাকা পেয়েছিল কি না- তা তদন্তের অন্যতম দিক। আপাতত গোটা এলাকায় কড়া নিরাপত্তার পাশাপাশি সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।

জড়িয়েছিল বাংলাদেশের নাম
এর আগে গত বছরের সেপ্টেম্বরে চিনে সাংহাই কো-অপারেশনের বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়। সেই সময় বাংলাদেশের রাজধানী ঢাকার একটি হোটেলে মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। কোনো রকম তদন্ত ছাড়াই তার মরদেহ দ্রুত আমেরিকায় পাঠিয়ে দেয় দেশটির দূতাবাস।

পরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মোদিকে হত্যার পরিকল্পনা ভারত ও রাশিয়ার যৌথ অপারেশনে বানচাল হয়ে যায়। সে সময়ে মোদিকে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au