বাংলাদেশ

‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ

  • 2:01 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
নাম বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ রেখেই শোভাযাত্রা আয়োজনের ঘোষণা বর্ষবরণ পর্ষদের, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল-  বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নাম পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই ‘মঙ্গল’ নাম বজায় রেখে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে বর্ষবরণ পর্ষদ। রাজধানীর ধানমন্ডিতে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জাগাও পথিকে, ও সে ঘুমে অচেতন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সকাল ৯টায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে শোভাযাত্রা শুরু হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। শোভাযাত্রা শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও তক্ষশীলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, “দেশের সৃজনশীল ও প্রগতিশীল মানুষদের উদ্যোগেই এই আয়োজন। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের কাছে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরা।”

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিদেশি সংস্কৃতির প্রভাবের কারণে বর্ষবরণ উদযাপনে কিছু বিচ্যুতি দেখা যাচ্ছে, যা বাঙালির ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। “বাঙালির বর্ষবরণ মূলত দিনের শুরুতে, আনন্দঘন পরিবেশে উদযাপনের মধ্য দিয়েই হয়ে থাকে,” যোগ করেন তিনি।

আয়োজকরা জানান, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। তাই নাম নিয়ে পরিবর্তন হলেও তারা ‘মঙ্গল’ ধারণাটিকেই গুরুত্ব দিয়ে এই আয়োজন করছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট-এর উদ্যোগে প্রথম এই শোভাযাত্রা শুরু হয় ‘আনন্দ শোভাযাত্রা’ নামে। পরবর্তীতে ১৯৯০ সালে এর নামকরণ করা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’, যা দীর্ঘ সময় দেশ-বিদেশে পরিচিতি লাভ করে।

সাম্প্রতিক সময়ে এর নাম পরিবর্তন নিয়ে নানা সিদ্ধান্ত এলেও বর্ষবরণ পর্ষদ তাদের আয়োজনে ঐতিহ্যগত ‘মঙ্গল’ নামটি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দেয়, যা এর আন্তর্জাতিক গুরুত্বকে আরও দৃঢ় করে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au