বাংলাদেশ

আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার আইভী, মোট মামলা এখন ১২

  • 2:07 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার
সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা আরেকটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়াল ১২টি।

রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্র জানিয়েছে, এই ১২ মামলার মধ্যে উচ্চ আদালত থেকে ১০টিতে আইভী জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেসব জামিনের কার্যকারিতা স্থগিত রয়েছে।

সাবেক এই মেয়র বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বলেন, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালত গ্রহণ করেছে।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেছেন, রাব্বি মিয়া হত্যা মামলার এজাহারে তার মক্কেলের নাম না থাকলেও হয়রানির উদ্দেশ্যে তাকে মামলায় যুক্ত করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে সিদ্ধিরগঞ্জে খুশবো ভবনের চতুর্থ তলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২২ বছর বয়সী রাব্বি মিয়া। এ ঘটনায় তার ভাই অন্তর মিয়া ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা করেন।

তবে তদন্তকারী কর্মকর্তা, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মাহতাব উদ্দিন জানান, প্রাথমিক এজাহারে নাম না থাকলেও তদন্তে হত্যাকাণ্ডে আইভীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বর্তমানে এসব মামলার শুনানি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au