খেলা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শিরোপা ভারতের

  • 7:57 pm - March 17, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে বসেছে সাবেকদের মিলন মেলা। রায়পুরে ফাইনালে রবিবার গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। হবেই না বা কেন? এই টুর্নামেন্টের ফাইনালে, মুখোমুখি হয়েছিলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার। শেষ হাসিটা অবশ্য শচীনেরই।

ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। ফাইনালে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স দল। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত দল।

ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ১৪৮ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা।

জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়ডু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার।

অন্যদিকে রায়ডু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩) ও স্টুয়ার্ট বিনি (১৬)।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au