বিশ্ব

পশ্চিমবঙ্গে কংগ্রেসর নির্বাচনী প্রচারের প্রথম দিন

মমতা রাজ্যে শিল্প শেষ করেছেন, দেশে মোদীও একই পথে: রাহুল গান্ধী

  • 7:11 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ এই তিন জেলায় ধারাবাহিক জনসভা করার মধ্য দিয়ে তিনি প্রচার কার্যক্রম শুরু করেন। প্রথম জনসভা অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ স্টেডিয়ামে, যেখানে সকাল ১১টায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

সভায় পৌঁছে মঞ্চে রাখা ভীমরাও রামজি আম্বেদকর–এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাহুল গান্ধী। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা।

বক্তব্যে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ভারতজুড়ে ঘৃণা ও বিভাজনের রাজনীতি ছড়িয়ে পড়ছে। তার অভিযোগ, বিজেপি ও আরএসএস সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিজেদের লোক বসিয়ে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে।

রাহুল গান্ধী বলেন, তার নেতৃত্বে পরিচালিত ‘ভারত জোড়ো যাত্রা’য় তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে একটাই বার্তা দিয়েছেন-ঘৃণার বিরুদ্ধে ভালোবাসা ও ঐক্যের রাজনীতি গড়ে তুলতে হবে। তার ভাষায়, ঘৃণা ও সহিংসতা দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, বরং ভালোবাসা ও ঐক্যই অগ্রগতির পথ দেখাতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–কে কটাক্ষ করে তিনি বলেন, বর্তমানে মোদীর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে এবং তিনি আত্মবিশ্বাস হারিয়েছেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিভিন্ন চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী।

রাহুল গান্ধী দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া এসব সমঝোতার ফলে ভারতের কৃষি, জ্বালানি ও তথ্য নিরাপত্তা খাত ঝুঁকির মুখে পড়েছে। তিনি বলেন, এসব চুক্তির কারণে বিদেশি পণ্যের প্রবেশ বাড়বে, যা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

তিনি আরও অভিযোগ করেন, দেশের জ্বালানি নীতিতেও স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা বেড়েছে। একইসঙ্গে দেশের তথ্য বা ডেটা নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ব্যবসায়ী গোষ্ঠীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের অর্থনীতি নির্দিষ্ট কিছু গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। তার অভিযোগ, সরকার ও বড় করপোরেট গোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–কেও সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, রাজ্যে শিল্পখাত ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর জন্য রাজ্য সরকারের নীতিকে দায়ী করেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের নীতিকেও শিল্পের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ ‘দ্বিমুখী ক্ষতির’ মুখে পড়ছেন—একদিকে রাজ্যের নীতিগত দুর্বলতা, অন্যদিকে কেন্দ্রের অর্থনৈতিক সিদ্ধান্ত।

নির্বাচন প্রসঙ্গে রাহুল গান্ধী অভিযোগ করেন, বিভিন্ন রাজ্যে ভোট কারচুপির মাধ্যমে বিজেপি ক্ষমতায় এসেছে। তার মতে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের প্রথম দিনেই কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন রাহুল গান্ধী।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

মন্দিরের সামনে পাওয়া গেল প্রভাত চন্দ্রের গলাকাটা লাশ

মেলবোর্ন, ১৪ এপ্রিল- নীলফামারীর জলঢাকা উপজেলায় কালী মন্দিরের সামনে থেকে প্রভাত চন্দ্র রায় (৫৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল)…

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে সারাদেশে

মেলবোর্ন, ১৪ এপ্রিল- দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজন শিশুর…

বিহারে ‘নীতীশ যুগের’ অবসান, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ

মেলবোর্ন, ১৪ এপ্রিল- ভারতের বিহার রাজনীতিতে দীর্ঘ দুই দশকের এক অধ্যায়ের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জনতা দল (ইউনাইটেড) প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার…

নিজের ‘এআই প্রতিচ্ছবি’ তৈরিতে কাজ করছে মেটা

মেলবোর্ন, ১৪ এপ্রিল-  প্রযুক্তি জগতে নতুন এক ধারণা নিয়ে এগোচ্ছে মেটা, যেখানে প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ-এর মতো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই অ্যাভাটার’ তৈরির কাজ…

পহেলা বৈশাখ-ঐতিহ্য, চেতনা ও নবযাত্রার আহ্বান

মেলবোর্ন, ১৪ এপ্রিল: পহেলা বৈশাখ বাঙালির হৃদয়ের গভীরে গাঁথা এক আত্মপরিচয়ের আলোকবর্তিকা। পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার এক অনন্য প্রকাশ। নতুন বছরের…

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

মেলবোর্ন, ১৪ এপ্রিল- অপরিশোধিত তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) আনুষ্ঠানিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সোমবার (১৩ এপ্রিল)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au