বিশ্ব

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

  • 12:08 am - April 15, 2026
  • পঠিত হয়েছে:২২৯ বার
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদং বরখাস্ত, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল-  চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইদংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির উচ্চপর্যায়ের প্রশাসনিক কাঠামোতে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।

চীনের মানবসম্পদ মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। তবে কী কারণে বা ঠিক কবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, সান ওয়েইদংয়ের সর্বশেষ প্রকাশ্য কর্মসূচি ছিল গত ১৩ মার্চ। ওই দিন তিনি ব্রুনেই এবং মালয়েশিয়ার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। এর দুই দিন আগে তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছিলেন।

একই ঘোষণায় জাতীয় রেল প্রশাসনের উপপরিচালক আন লুশেংকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে। বেইজিংয়ের প্রশাসনিক কাঠামোয় ধারাবাহিক এই পরিবর্তনকে ঘিরে চীনের অভ্যন্তরীণ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা মহামারিতে মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে,…

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০০-এর বেশি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন রোগী দেশের…

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা…

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পুলিশ…

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, জিআরপির ৪ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় রেলওয়ে পুলিশের (জিআরপি) চার সদস্যকে দায়িত্ব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au