বাংলাদেশ

হত্যাকাণ্ডের চার দিন পরও গ্রেপ্তার নেই, কুষ্টিয়ায় পীর হত্যায় অভিযানে পুলিশ

  • 9:55 pm - April 15, 2026
  • পঠিত হয়েছে:৩০৭ বার
হত্যাকাণ্ডের চার দিন পরও গ্রেপ্তার নেই, কুষ্টিয়ায় পীর হত্যায় অভিযানে পুলিশ, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ এপ্রিল-  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যার ঘটনায় চার দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত সোমবার রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে স্থানীয় এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা, দৌলতপুর থানার পরিদর্শক শেখ মো. আলী মর্তুজা বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযানে অগ্রগতি রয়েছে এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

এজাহারে বলা হয়েছে, গত শনিবার বিকেলে ফিলিপনগর ইউনিয়নের নিজ দরবারে অবস্থানকালে একদল লোক সংঘবদ্ধভাবে হামলা চালায়। তারা লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দরবারে প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালায়। এতে গুরুতর আহত হন পীর আবদুর রহমান, পরে তার মৃত্যু হয়।

হামলার সময় দরবারের এক পরিচারিকাও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হামলাকারীরা দরবারে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অভিযুক্তদের পক্ষ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au