সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী
দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…
মেলবোর্ন, ১৬ এপ্রিল- দেশে বিদ্যমান জ্বালানি তেলের মজুত দিয়ে আগামী দুই মাস পর্যন্ত কোনো সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে অকটেন, পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
তিনি বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১ টন এবং ফার্নেস ওয়েল ৭৭ হাজার ৫৪৬ টন।
এদিকে অবৈধ মজুত ও কারসাজি রোধে গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে ৯১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ৩ হাজার ৫১০টি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে প্রায় ৫ লাখ ৪২ হাজার ৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ২০ এপ্রিল নাগাদ নতুন একটি জ্বালানি তেলের চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au