সর্বশেষ

খর্বশক্তির নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল বাংলাদেশ

  • 3:11 am - April 18, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ এপ্রিল- মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারে শুরু করেছে বাংলাদেশ। শীর্ষ বেশ কয়েকজন ক্রিকেটার ছাড়া দল নিয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়ে ২৬ রানের জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে কিউইদের শুরুটা ছিল সতর্ক। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম দিকে ধীরগতিতে রান তোলে তারা। তবে হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের দৃঢ় ইনিংসে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করে সফরকারীরা। নিকোলস ৮৩ বলে ৬৮ এবং ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রান করে দলের সংগ্রহকে লড়াইযোগ্য অবস্থায় নিয়ে যান। শেষ দিকে ন্যাথান স্মিথের অপরাজিত ২১ রানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ দুটি করে উইকেট নেন। রিশাদ হোসেনও দুটি উইকেট শিকার করেন।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দ্রুত তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। এরপর সাইফ হাসান ও লিটন কুমার দাস জুটি গড়ে দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। সাইফ ৫৭ ও লিটন ৪৬ রান করেন।

তবে মাঝের ওভারে ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। তাওহিদ হৃদয় শেষদিকে লড়াই চালিয়ে ৬০ বলে ৫৫ রান করলেও তাকে সঙ্গ দিতে পারেননি অন্যরা। আফিফ হোসেন ২৭ রান করলেও তার ধীরগতির ইনিংস চাপ আরও বাড়িয়ে দেয়।

শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিউ জিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি টিকনার ৪টি এবং ন্যাথান স্মিথ ৩টি উইকেট নেন।

বল হাতে একটি উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতক করায় ম্যাচসেরা নির্বাচিত হন ডিন ফক্সক্রফট।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউ জিল্যান্ড।

এই শাখার আরও খবর

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au