অস্ট্রেলিয়া

উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

  • 1:49 pm - April 18, 2026
  • পঠিত হয়েছে:২১০ বার
উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, জরুরি বৈঠক ২৭ এপ্রিল

মেলবোর্ন, ১৮ এপ্রিল: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে মেয়র প্রীত সিং (Preet Singh)-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কাউন্সিলর পিটার মেনার্ড, সুসান ম্যাকইনটায়ার এবং রবার্ট স্যাটকোস্কি একটি অনির্ধারিত কাউন্সিল সভা আহ্বান করেছেন। এই অনির্ধারিত কাউন্সিল সভায় প্রস্তাবটি বিবেচনা করা হবে। সভাটি আগামী সোমবার, ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাউন্সিলর সুসান ম্যাকইনটায়ার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “পরিস্থিতি এ পর্যায়ে আসা অত্যন্ত হতাশাজনক, কিন্তু মেয়র আমাদের সামনে অন্য কোনো বিকল্প রাখেননি।”

তিনি আরও জানান, অনাস্থা প্রস্তাব পাস হলেও তা মেয়রকে পদত্যাগে বাধ্য করতে পারবে না, তবে এটি কাউন্সিলের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে নথিভুক্ত হবে।

কাউন্সিলর সুশান তার ফেসবুক পোস্টে সবাইকে মন্তব্যে সম্মানজনক ভাষা ব্যবহারের জন্য অনুরোধ করেছেন।

গত ৩০ মার্চ থেকে এই ইস্যুতে বিতর্ক শুরু হয়, যখন জানা যায় যে কাউন্সিলর নির্বাচিত হওয়ার আগে ২০২৪ সালে প্রীত সিং একজন পেডোফাইলের পক্ষে চরিত্র সনদ প্রদান করেছিলেন। এরপর ২ এপ্রিল তিনি ছুটিতে যান এবং দায়িত্বভার ডেপুটি মেয়র জেসমিন হিল এর কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, সিংহ ২০২৪ সালের আগস্টে কাউন্টি কোর্টে বিচারাধীন অভিযুক্ত কাশ্যপ প্যাটেল-এর জন্য ওই চরিত্র সনদ দেন। প্যাটেল ১৬ বছরের কম বয়সী শিশুকে গ্রুমিং, অশালীন বার্তা প্রেরণ এবং যৌন নির্যাতনের অভিযোগে দোষ স্বীকার করেন। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে নয় মাসের কারাদণ্ড এবং দুই বছরের কমিউনিটি কারেকশনস অর্ডারে দণ্ডিত করা হয়।

ঘটনার পর কাউন্সিলের বাকি ১০ জন সদস্য প্রকাশ্যে মেয়রের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী উইন্ডহ্যাম সিটি কাউন্সিলে একটি মিউনিসিপ্যাল মনিটর নিয়োগের ঘোষণা দেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য ষ্টার উইকলির পক্ষ থেকে প্রীত সিং-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে পত্রিকাটি।

-উইন্ডহ্যাম স্টার উইকলি

এই শাখার আরও খবর

শিশু নির্যাতনকারী সন্ন্যাসীর প্রশংসাকারী ‘উন্মাদ’ সমর্থকের নিন্দায় ভুক্তভোগীরা

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন নির্যাতনের দায়ে কারাদণ্ড পাওয়া সাবেক বৌদ্ধ প্রধান সন্ন্যাসী নাওতুনে বিজিথাকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের উচ্ছ্বসিত আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৭১…

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au