বিনোদন

ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া

  • 6:22 pm - March 18, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ভারতের সিনেমাতেও জয়া আহসান এক অনন্য নাম। কাজ করেছেন বলিউডেও। ওপার বাংলার টলিউডও তার নিজের ঘরেই পরিণত হয়েছে। নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধতা তৈরি করেই চলেছেন এই অভিনেত্রী। বেড়েই চলেছে প্রাপ্তিও। সেই ধারাবাহিকতায় ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। প্রথমবার কলকাতায় এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়েছে। সেখানেই তার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জয়া আহসান নিজেই। ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও এর আগে অভিনয়ের জন্য তিনি একাধিক ফিল্মফেয়ার জিতেছেন। অ্যাওয়ার্ড হাতে একগুচ্ছ ছবি পোস্ট করে জয়া লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

পুরস্কারে হটস্টেপার অব দ্য ইয়ার (পুরুষ) হয়েছেন অর্জুন চক্রবর্তী ও (নারী) রুক্মিনী মৈত্র। ওমেন অব স্টাইল অ্যান্ড সাবসট্যান্স হিসেবে পুরস্কৃত করা হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এই শাখার পুরস্কৃত পুরুষ আবীর চট্টোপাধ্যায়। ফিট অ্যান্ড ফেবুলাস শাখার দুই নারী-পুরুষ হলেন পাওলি দাম ও টোটা রায় চৌধুরী। মোস্ট গ্লামারাস ইয়ুথ আইকন স্বৈরসিনী মৈত্র ও বিক্রম চট্টোপাধ্যায়। মোস্ট স্টাইলিস্ট স্টার জিৎ গাঙ্গুলী ও শুভশ্রী গাঙ্গুলী। এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। গত সন্ধ্যায় জয়া পরেছিলেন একটি জলপাই রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। এই গাউনের ডিজাইন করেছেন বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরী।

বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য সম্মানজনক পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। টালিউড সিনেমায় কাজের সুবাদে এবার প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

এই শাখার আরও খবর

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ নারী হ্যাথাওয়ের পরিচয় কী

মেলবোর্ন, ২২ এপ্রিল- পিপল ম্যাগাজিনের ‘ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল’ বিশেষ সংখ্যার কভার তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। এই স্বীকৃতিকে তিনি এখনো “অবিশ্বাস্য” বলে…

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত…

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব…

২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

মেলবোর্ন, ২০ এপ্রিল- পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে…

ম্যাকডোনাল্ডসে গিয়ে চড় খেলেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার

মেলবোর্ন, ১৯ এপ্রিল-  যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীতশিল্পী আইস স্পাইস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি…

বিএনপির সংরক্ষিত নারী আসনে তারকাদের ভিড়, মনোনয়ন দৌড়ে বেবী নাজনীন-কনকচাঁপা-চমক

মেলবোর্ন, ১৯ এপ্রিল- সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় এবার উল্লেখযোগ্যভাবে জায়গা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au