বিশ্ব

বিরোধীরা যে পাপ করেছে, জনগণ তার সাজা দেবে: মোদি

মহিলা সংরক্ষণ (সংশোধন) বিল

  • 3:30 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- ভারতে মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধানের ১৩১তম সংশোধনী বিল লোকসভায় পাসে ব্যর্থ হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নারীশক্তির বিকাশের পথে যারা বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং এই বিল পাসে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে।

শুক্রবার লোকসভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে সংবিধান সংশোধনী বিলটি দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় পাস করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। ভাষণের শুরুতেই তিনি বলেন, নারী ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগকে ব্যাহত করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীরা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে গুরুতর ভুল করেছে। তারা নারীদের আত্মসম্মান ও অধিকারকে আঘাত করেছে।” তিনি দাবি করেন, এই বিলের বিরোধিতা করে বিরোধী দলগুলো দেশের নারীদের স্বপ্নকে ভেঙে দিয়েছে এবং নারীশক্তিকে অবমূল্যায়ন করেছে।

ভাষণে প্রধানমন্ত্রী দেশের মা-বোনদের কাছে ক্ষমা চেয়ে বলেন, সরকারের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও বিলটি পাস করানো সম্ভব হয়নি। তবে তিনি এটিকে শেষ নয়, বরং একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের শুরু হিসেবে উল্লেখ করেন।

কংগ্রেসসহ বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “ঘৃণা ও সংকীর্ণ রাজনীতির কারণে একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ ব্যাহত হয়েছে।” একইসঙ্গে তিনি আশ্বাস দেন, তার দল ভারতীয় জনতা পার্টি এবং জোট এনডিএ ভবিষ্যতেও নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, একবিংশ শতাব্দীর নারীরা সচেতন এবং তারা রাজনৈতিক সিদ্ধান্তগুলোর ওপর নজর রাখছে। তাই এই ইস্যুতে জনগণের প্রতিক্রিয়া ভবিষ্যতে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রভাব ফেলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

বিশ্লেষকদের মতে, মহিলা সংরক্ষণ বিল ঘিরে এই রাজনৈতিক টানাপোড়েন ভারতের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এবং নারী ভোটব্যাংককে কেন্দ্র করে আগামী দিনে এ ইস্যু আরও গুরুত্ব পেতে পারে।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au