বিশ্ব

ইতালিতে বৈশাখী উৎসবে গুলিবর্ষণ, দুই ভারতীয় নিহত

 পরিকল্পিত হামলার সন্দেহ

  • 9:38 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:৩২৯ বার
গুরুদুয়ারায় উৎসব আয়োজনের সময় গুলি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- ইতালির কভো শহরে বৈশাখী উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এক ধর্মীয় জমায়েতে বন্দুক হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে বেরগামো প্রদেশের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের মধ্যে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে ‘গুরুদুয়ারা মাতা সাহেব কৌর জি’-এর সামনের প্রাঙ্গণে, যেখানে বৈশাখী উৎসব উপলক্ষে স্থানীয় ভারতীয়রা জড়ো হয়েছিলেন। নিহত দুজন হলেন কভোর বাসিন্দা রগিন্দর সিং (৪৮) এবং অগ্নাদেলো এলাকার বাসিন্দা গুরমিত সিং (৪৮)।

স্থানীয় সংবাদমাধ্যম লা সিসিলিয়া-র প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠান শেষে উপাসনালয় থেকে বের হওয়ার সময় ওত পেতে থাকা এক বন্দুকধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারী ঘটনাস্থলেই একটি গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি তাৎক্ষণিক কোনো সংঘর্ষের ফল নয়; বরং পরিকল্পিতভাবে চালানো হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হামলাকারীও ভারতীয় বংশোদ্ভূত এবং তাকে প্রায়ই ওই গুরুদুয়ারায় আসা-যাওয়া করতে দেখা যেত।

হামলার সময় আরও এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। একটি গুলি তার শরীর ছুঁয়ে বেরিয়ে যায় বলে জানা গেছে। এদিকে, শনিবার ওই এলাকায় বড় পরিসরে বৈশাখী উৎসব উদ্‌যাপনের প্রস্তুতি চলছিল। তার আগেই এই রক্তক্ষয়ী ঘটনায় পুরো সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au