বাংলাদেশ

আরিফ খান নন, অন্য কাউকে ঢাকায় হাইকমিশনার করে পাঠাচ্ছে ভারত

  • 10:03 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৯০ বার
দিনেশ ত্রিবেদী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- বাংলাদেশে ভারতের কূটনৈতিক নেতৃত্বে আসছে পরিবর্তন। ঢাকায় দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী। দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রেক্ষাপটে এই নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন পর কোনো প্রতিবেশী দেশে রাজনৈতিক ব্যক্তিত্বকে কূটনৈতিক দায়িত্বে পাঠাচ্ছে নয়াদিল্লি। বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। প্রণয় ভার্মা শিগগিরই ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলস-এ দায়িত্ব নিতে যাচ্ছেন।

৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। ইউপিএ সরকার আমলে তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি দলটি থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে তার নিয়োগ প্রস্তাবটি বাংলাদেশের সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললে শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

বিশ্লেষকদের মতে, এই নিয়োগ এমন এক সময়ে হচ্ছে যখন ঢাকা ও দিল্লির সম্পর্ক নতুন করে সাজানোর চেষ্টা চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন প্রশাসনের সময় সেই জটিলতা আরও বেড়েছে বলে বিভিন্ন মহল মনে করছে।

এই প্রেক্ষাপটে অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au