বাংলাদেশ

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

  • 2:21 am - April 20, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
জ্বালানির দাম বাড়তেই বাসে ৬৪% ও লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব ,ছবি : সংগৃহীত

মেলবোর্ন,২০ এপ্রিল- দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পরদিনই গণপরিবহন ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে পরিবহন খাতের সংশ্লিষ্টরা। প্রস্তাব অনুযায়ী, মহানগর এলাকায় বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লায় ৩৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিবহন মালিকদের দেওয়া খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন ভাড়ার হার চূড়ান্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাস মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোতে জ্বালানি ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে উল্লেখযোগ্য হারে ভাড়া বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হবে। দূরপাল্লার বাসের ক্ষেত্রেও একই যুক্তি দেখিয়ে ৩৭ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা লঞ্চ ভাড়া বাড়ানোর জন্য পৃথক প্রস্তাব দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১০০ কিলোমিটারের কম ও বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ–এর কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে ব্যয় বেড়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। তবে প্রস্তাবিত এই ভাড়া বৃদ্ধি বাস্তবায়িত হলে সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au