বাংলাদেশ

সোমবার থেকে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

  • 2:30 am - April 20, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,২০ এপ্রিল- দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলার ব্যাপক টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ বলছে, দ্রুত টিকাদানের মাধ্যমে ঝুঁকি কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে জরুরি ভিত্তিতে টিকাদান শুরু করা হয়। পরে ১২ এপ্রিল থেকে রাজধানী ঢাকাতেও এ কার্যক্রম চালু হয়। এখন তা দেশব্যাপী বিস্তৃত করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকার কোনো ঘাটতি নেই এবং জনগণকে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর-এর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জনের এবং সন্দেহজনক উপসর্গে মারা গেছে আরও ১৮১ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০৬।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশু জ্বরে ভুগছে বা অন্য কোনো অসুস্থতায় রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয় ডোজ না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত টিকাদান কার্যক্রম বিস্তৃত করা গেলে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ায় আদিবাসী নেতার বিরুদ্ধে মামলা

অস্ট্রেলিয়ার সিডনির প্রভাবশালী আদিবাসী নেতা মিক মান্ডিনের বিরুদ্ধে ৪০ বছরেরও বেশি আগে এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। ৭৯ বছর বয়সী মান্ডিনকে বৃহস্পতিবার সকাল…

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au