বিনোদন

২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

  • 1:47 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:৩৭৮ বার
মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই পরিবারের সদস্য জাফার জ্যাকসন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসন-এর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে দেশীয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ‘কামিং সুন’ লিখে প্রচারণামূলক পোস্ট দিয়েছে।

বায়োপিকটি নির্মিত হয়েছে মাইকেল জ্যাকসনের জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত নানা অধ্যায়কে কেন্দ্র করে। পপ সংগীতের ইতিহাসে যাকে “কিং অব পপ” বলা হয়, সেই মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তারই পরিবারের সদস্য জাফার জ্যাকসন। মেকআপ, গেটআপ এবং চরিত্রায়ণে তাকে অনেকটাই বাস্তব মাইকেল জ্যাকসনের মতোই দেখাচ্ছে বলে সিনেমা সংশ্লিষ্ট মহল ও দর্শকদের একাংশ মত দিয়েছেন।

চলচ্চিত্রটির নির্মাতারা জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান ‘বিট ইট’-এর মিউজিক ভিডিও থেকে তার লুক অনুপ্রাণিত হয়ে পর্দায় তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে প্রকাশিত টিজার ও ট্রেলার বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও অপেক্ষা।

মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৬ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা ও কৌতূহল এখনও কমেনি। তাঁর গান, পারফরম্যান্স, মঞ্চ উপস্থাপনা এবং অনন্য নৃত্যশৈলী বিশ্ব সংগীতকে নতুনভাবে প্রভাবিত করেছে। একই সঙ্গে ব্যক্তিগত জীবন ও বিতর্কও তাকে ঘিরে রেখেছে আলোচনায়।

বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এই সংগীত তারকা মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর জীবনকে কেন্দ্র করে নির্মিত এই বায়োপিক দর্শকদের সামনে তুলে ধরবে তার খ্যাতি, সংগ্রাম, সাফল্য এবং আলোচিত নানা অজানা অধ্যায়।

সিনেমাটির পরিচালক অ্যান্টনি ফুকো জানিয়েছেন, এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের জীবনের এমন অনেক দিক দেখানো হবে, যা আগে কখনও পর্দায় আসেনি। ফলে সিনেমাটি ঘিরে বিশ্বব্যাপী প্রত্যাশা এখন তুঙ্গে।

এই শাখার আরও খবর

মেসিকে রোনালদোর শ্রদ্ধা, ‘আপনার কীর্তি চিরকাল ইতিহাস হয়ে থাকবে’

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। তবে লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের আবেগঘন মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা পাশে সরিয়ে রেখে আর্জেন্টাইন কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।…

চাকরিচ্যুত, হামলার শিকার, বেতনহীন: চাপের মধ্যে রয়েছেন শিক্ষকরা

কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কার্যালয়ে ঢুকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। কোথাও কলেজের অধ্যক্ষকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আবার পদত্যাগের দাবিতে শিক্ষকদের ধাক্কাধাক্কি ও…

হুথিদের হামলায় সৌদির দুই বিমানবন্দরে নিহত ৩, আহত ৩৬

সৌদি আরবের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠী। বুধবার (৭ অক্টোবর) রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং…

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au