বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে কড়া নিরাপত্তা

  • 9:04 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
শান্তি আলোচনা ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা জোরদার , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ–এ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিদেশি প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিশেষ করে সেরেনা হোটেল ও এর আশপাশের সড়কগুলোতে সাধারণ মানুষ ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে হোটেলটিতে অবস্থানরত সাধারণ অতিথিদেরও স্থান ত্যাগের আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ১১ এপ্রিল একই স্থানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠক থেকে কোনো সমঝোতা আসেনি। নতুন করে সোমবার দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স–এর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাবে।

তবে ইরান এখনো এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা ও নৌ অবরোধ ইস্যুতে অচলাবস্থা থাকায় আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au