অস্ট্রেলিয়া

বাসের দরজায় আটকে ৩৫০ মিটার টেনে নেওয়া স্কুলছাত্র, বরখাস্ত বাসচালক

  • 10:05 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:৩২০ বার
৩৫০ মিটার ঝুলে থাকা শিশু, সিসিটিভিতে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের হুইলার্স হিলে ভয়াবহ এক নিরাপত্তা ত্রুটির ঘটনায় স্কুলবাসের দরজায় আটকে প্রায় ৩৫০ মিটার টেনে নেওয়া হয়েছে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট বাসচালককে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার পর শিশুটি গুরুতর শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা পেলেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে গত ১৬ মার্চ সকাল প্রায় ৮টার দিকে। ন্যাথানিয়েল নামের ওই শিক্ষার্থী বাস থেকে নামার সময় পুরোপুরি নামার আগেই বাসের দরজা বন্ধ হয়ে যায়। এতে তার স্কুলব্যাগ ও ডান হাত দরজার ভেতরে আটকে পড়ে। চালক বিষয়টি বুঝতে না পেরে বাস চালিয়ে দিলে অসহায় অবস্থায় শিশুটিকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়।

প্রায় ৩৫০ মিটার পথ অতিক্রম করার পর ব্র্যান্ডন পার্ক ড্রাইভ সড়কে গিয়ে চালক ঘটনাটি টের পান। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকার করে তাকে সতর্ক করেন এবং দ্রুত বাস থামাতে বলেন। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির মা গ্রেস প্যান সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান, এটি ছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা। তিনি বলেন, “আমার ছেলেকে নিজের পা তুলে রেখে দরজার ভেতরের রেল ধরে ঝুলে থাকতে হয়েছে। পাশ দিয়ে চলা গাড়িগুলো ছিল মাত্র কয়েক সেন্টিমিটার দূরে।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকে ন্যাথানিয়েল মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এবং একা বাসে উঠতে ভয় পাচ্ছে। বর্তমানে তার মানসিক ট্রমা কাটিয়ে উঠতে একজন মনোবিদের সহায়তা নেওয়া হচ্ছে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জননিরাপত্তা ও গণপরিবহনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au