বিশ্ব

ছয় ঘণ্টার অচলাবস্থার পর ইরানি জাহাজে মার্কিন অভিযান

উত্তেজনা বাড়ার শঙ্কা

  • 10:51 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:২৪০ বার
ইরানি জাহাজ আটকের আগে ছয় ঘণ্টা ধরে সতর্ক করা হয়েছে: যুক্তরাষ্ট্র , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার নতুন অধ্যায়ে ছয় ঘণ্টার অচলাবস্থার পর ইরানের একটি কন্টেইনার জাহাজে অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশের পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘তুসকা’ নামের ইরানি পতাকাবাহী একটি বড় কার্গো জাহাজ দেশটির আরোপিত নৌ অবরোধ অতিক্রম করার চেষ্টা করলে সেটিকে ওমান উপসাগরে আটকানো হয়। প্রায় ৯০০ ফুট দীর্ঘ এই জাহাজটিকে থামাতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স অভিযান চালায়।

ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন, সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালানো হয়, ফলে এটি অচল হয়ে পড়ে। পরে মার্কিন মেরিনরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। তিনি আরও বলেন, পূর্বের অবৈধ কার্যকলাপের কারণে ‘তুসকা’ জাহাজটি আগেই মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং বর্তমানে জাহাজটির ভেতরে কী রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানের এই ঘটনার পরই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভিন্নমতও সামনে এসেছে। ট্রাম্প প্রশাসনের সাবেক সন্ত্রাসবাদবিরোধী প্রধান জো কেন্ট সতর্ক করে বলেছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক ফল অর্জন কঠিন। তিনি দ্রুত যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ দিয়ে বলেন, “সমঝোতা বা উত্তেজনা বৃদ্ধির বাইরে আরও একটি পথ আছে—সেটি হলো এই সংঘাত থেকে বেরিয়ে আসা।”

পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই অভিযান শুধু দুই দেশের মধ্যে উত্তেজনাই বাড়াবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেও আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au