বিশ্ব

‘উত্তেজনা কমাতে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত’:ইরানের রাষ্ট্রপতি

  • 2:49 am - April 21, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
“উত্তেজনা কমাতে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত”:ইরানের রাষ্ট্রপতি , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ পরিহার করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংঘাত কারো জন্যই মঙ্গলজনক নয়, তাই পরিস্থিতি সামাল দিতে সব ধরনের যুক্তিসঙ্গত ও কূটনৈতিক পথ ব্যবহার করা জরুরি।

সোমবার ইরানের আইন মন্ত্রণালয় পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। হুমকির মুখে দৃঢ় থাকতে হবে, তবে একই সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে।”

রাষ্ট্রপতি পেজেশকিয়ান জনগণের সঙ্গে স্বচ্ছতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, দেশের বাস্তব পরিস্থিতি জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন। ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি কেবল আস্থা সংকট তৈরি করে এবং সমস্যার সমাধানকে আরও জটিল করে তোলে।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব হলো সাফল্যের পাশাপাশি চ্যালেঞ্জগুলোকেও সততার সঙ্গে জনগণের সামনে উপস্থাপন করা, যাতে পরিস্থিতি সম্পর্কে বাস্তব ধারণা তৈরি হয়।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে পরবর্তী দফার কোনো আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনা তেহরানের নেই। ফলে একদিকে কূটনীতির আহ্বান, অন্যদিকে আলোচনায় অনীহা—এই দ্বৈত অবস্থানকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au