সর্বশেষ

নাহিদের ফাইফারে জয়ের ভিত,

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

  • 3:09 am - April 21, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের লক্ষ্য ৮৭ বল হাতে রেখে ৬ উইকেটে টপকে যায় স্বাগতিকরা।

ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২১ রানেই সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারানোর পর তৃতীয় উইকেটে দৃঢ় জুটি গড়েন তানজিদ হাসান ও নাজমুল হোসেন। তাদের ১১০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় দল। তানজিদ ৭৬ রান করেন, আর নাজমুল হোসেন ৫০ রান করে অবসর নেন।

শেষদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের অপরাজিত ৩২ রানের জুটিতে সহজ জয় নিশ্চিত হয়। মিরাজ ২৫ বলে ৮ এবং হৃদয় ৩১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।

এর আগে বল হাতে ম্যাচের ভিত্তি গড়ে দেন পেসার নাহিদ রানা। ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে দেন তিনি। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।

জয়ের পর নাহিদ বলেন, আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার পরিকল্পনা বদলে নিয়েছিলেন তিনি। লাইন-লেংথ ধরে রেখে পরিস্থিতি অনুযায়ী বল করাই তার সাফল্যের মূল চাবিকাঠি ছিল।

এই জয়ে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে বলের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বড় জয় এটি। এর আগে ২০২৩ সালে নেপিয়ারে ২০৯ বল হাতে রেখে জয় পেয়েছিল টাইগাররা।

এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে।

এই শাখার আরও খবর

হুজ হু সম্মাননা পেলেন ববিতা, উৎসর্গ করলেন তরুণ প্রজন্মকে

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত…

বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরতকে তলব

মেলবোর্ন, ২১ এপ্রিল- বাংলাদেশে গম পাঠানোকে ঘিরে ওঠা রেশন দুর্নীতি মামলায় ভারতীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহানকে তলব…

‘উত্তেজনা কমাতে সব ধরনের কূটনৈতিক উপায় ব্যবহার করা উচিত’:ইরানের রাষ্ট্রপতি

মেলবোর্ন, ২১ এপ্রিল- আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধ পরিহার করে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংঘাত কারো জন্যই মঙ্গলজনক নয়,…

দীর্ঘ ৮ বছর পর চবিতে ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন, অক্ষয় তৃতীয়ায় দিনব্যাপী উৎসব

মেলবোর্ন, ২১ এপ্রিল- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সরস্বতী জ্ঞান মন্দির’। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় প্রায় ২০ হাজার…

সিডনিতে বাংলা নববর্ষ উদযাপন করল সিপিসিএল, নতুন মন্দির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজন

মেলবোর্ন, ২০ এপ্রিল- অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সেন্টার ফর পূজা অ্যান্ড কালচার লিমিটেড (সিপিসিএল) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করেছে। বর্ণিল এ আয়োজন ব্ল্যাকটাউনের বেডফোর্ড রোডে…

ইইউ’র সঙ্গে ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি’র বিষয়ে প্রাথমিক স্বাক্ষর শেষ করল বাংলাদেশ

মেলবোর্ন, ২০ এপ্রিল-  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দীর্ঘ আলোচনার পর “অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ)”- এর প্রাথমিক স্বাক্ষর বা ইনিশিয়াল সাইনিং সম্পন্ন করেছে বাংলাদেশ। সোমবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au