নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
মেলবোর্ন, ২১ এপ্রিল- নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯৮ রানের…
মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশের খ্যাতিমান চলচ্চিত্র অভিনেত্রী ববিতা এ বছর আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার হাতে সম্মাননা তুলে দেন।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’ ১৮৪৯ সাল থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে দুই বছর পরপর এই আয়োজন করা হচ্ছে। সমাজের ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করাই এর মূল লক্ষ্য। এবারের আয়োজনে ববিতাসহ কৃষি, শিক্ষা, শিল্প-সাহিত্য, উদ্যোক্তা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও ১১ জনকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ববিতা বলেন, জীবনের প্রতিটি প্রাপ্তিই আনন্দের হলেও এই সম্মাননা তার কাছে বিশেষ। তিনি জানান, তার বাবা এই ‘হুজ হু’ সম্পর্কে জানতেন, তাই এই স্বীকৃতি তাকে আবেগাপ্লুত করেছে। তিনি এই অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, সম্মাননাপ্রাপ্তরা নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশের গৌরব বৃদ্ধি করেছেন। এ ধরনের স্বীকৃতি অন্যদেরও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ববিতা সম্প্রতি একুশে পদকে ভূষিত হয়েছেন। দীর্ঘদিন নতুন সিনেমায় দেখা না গেলেও ভালো গল্প ও চরিত্র পেলে আবার অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au