বাংলাদেশ

মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্য

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • 6:26 pm - April 21, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় এই আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ পরোয়ানা জারি করেন। এর আগে গত ১৯ এপ্রিল আদালত আমির হামজাকে নির্ধারিত তারিখে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। কিন্তু তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এই পরোয়ানা জারি করা হয়েছে। তিনি বলেন, সমন জারির পরও আসামি আদালতে হাজির না হওয়ায় আদালত বাধ্য হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, একটি ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে। এতে মন্ত্রীর মানহানি হয়েছে দাবি করে তার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবীর দাবি, জনসম্মুখে এমন মন্তব্য শুধু ব্যক্তিগত সম্মানহানিই নয়, বরং সামাজিক ও রাজনৈতিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।

এদিকে আদালতের এই আদেশের পর এখন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমির হামজাকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হতে পারে। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au