বাংলাদেশ

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

  • 2:01 am - April 23, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পরিবেশবান্ধব উদ্যোগ হাতে নিয়েছে সরকার। পাটের তৈরি স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী জুলাই মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু হবে।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে। এটি একটি পরীক্ষামূলক প্রকল্প হিসেবে শুরু হলেও ভবিষ্যতে তা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, প্রথম মাসেই প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট বিদ্যালয় নির্বাচন করবে এবং ধাপে ধাপে আরও শিক্ষার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে।

সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশীয় পাটশিল্পকে উৎসাহ দেওয়া হবে, অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যও রয়েছে এই কর্মসূচির মাধ্যমে।

এই শাখার আরও খবর

হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

মেলবোর্ন,  ৯ জুন- হামের টিকা আমদানিতে গাফিলতি ও বিলম্বের কারণে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ…

হাইকোর্টের দেওয়া সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন স্থগিত করল আপিল বিভাগ

মেলবোর্ন,  ৯ জুন- সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার বিভিন্ন মামলায় দেওয়া হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিন আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।…

সরকারের প্রথম ১০০ দিনে সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়নে ঘাটতি, পুরোনো রাজনৈতিক সংস্কৃতি বহাল: টিআইবি

মেলবোর্ন, ৯ জুন-  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রথম ১০০ দিনে সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে স্পষ্ট…

সাবেক মেয়র আনিছুর রহমানের জানাজায় লাখো মানুষের আবেগঘন উপস্থিতি

মেলবোর্ন,  ৯ জুন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আনিছুর রহমানের জানাজায় মানুষের ঢল নেমেছে।…

আ. লীগের ফিরে আসার আতঙ্কে অনেকের হাত-পা কাঁপছে : রনি

মেলবোর্ন,  ৮ জুন-  বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা ও জল্পনার মধ্যে নতুন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক বিশ্লেষক ও…

রাধা-গোবিন্দ মন্দিরে হামলার হুমকি, সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ে উদ্বেগ সংখ্যালঘু সংগঠনের

মেলবোর্ন, ৮ জুন-  গাইবান্ধার ঐতিহাসিক রাধা-গোবিন্দ মন্দিরে হামলা ও ভাঙচুরের হুমকিকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au