শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন প্রায় দুই শিক্ষার্থী

  • 9:01 pm - April 24, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল, , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল- জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

শুক্রবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, এবার মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন প্রায় দুইজন পরীক্ষার্থী।

উপাচার্য জানান, এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছিলেন। এর মধ্যে আবেদন নিশ্চিত করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এছাড়া ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।

তিনি আরও জানান, সারা দেশের মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোতে রয়েছে ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসন, যার বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন শিক্ষার্থী। অন্যদিকে বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৫৮ হাজার ১১৯ জন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র রয়েছে।

উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ভর্তি পরীক্ষাকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au