বিশ্ব

জল্পনার অবসান: 

আম আদমি পার্টির রাঘব চাড্ডাসহ সাত রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

  • 11:33 pm - April 24, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার
আম আদমি পার্টির রাঘব চাড্ডা , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ এপ্রিল- দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দিলেন আম আদমি পার্টির (আপ) শীর্ষস্থানীয় নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে আরও ছয়জন আপ সাংসদও পদ্মশিবিরে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

চলতি মাসের শুরুতেই রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। এমনকি তিনি নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন বলেও আলোচনা চলছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের ঘোষণা দেন তিনি।

সাংবাদিক বৈঠকে রাঘব চাড্ডা জানান, সাংবিধানিক মূল্যবোধকে সামনে রেখে তাঁরা বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দলত্যাগ বিরোধী আইনের জটিলতা এড়াতে রাজ্যসভায় আপের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য একসঙ্গে বিজেপিতে যোগ দিচ্ছেন।

এই দলবদলের ফলে আম আদমি পার্টির মোট সাতজন রাজ্যসভার সাংসদ এখন বিজেপির সদস্য হলেন। তাঁদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা, স্বাতী মালিওয়াল, হরভজন সিং, অশোক মিত্তল, সন্দীপ পাঠক, রাজিন্দর গুপ্তা এবং বিক্রম সাহানি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বড় ধরনের দলবদল ভারতের উচ্চকক্ষ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আপের সাংসদদের একযোগে বিজেপিতে যোগদান কেন্দ্রীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেও মনে করা হচ্ছে।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au