বাংলাদেশ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত

সেই চালককে ক্ষমা করলেন শোকার্ত পরিবার

গত ১৯ এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হয় সাদ

  • 1:00 am - April 25, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
শিশু সাদ , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ এপ্রিল- অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু সাদ এর মৃত্যুর হৃদয়বিদারক ঘটনার পর নিহত শিশুটির পরিবারের মানবিকতা ও ক্ষমাশীলতায় প্রবাসী কমিউনিটিতে গভীর আলোচনার জন্ম দিয়েছে।

গত ১৯ এপ্রিল বিকেলে মেলবোর্নের মেলটন সাউথ এলাকায় নিজ বাসার সামনে স্কুটার চালাচ্ছিল সাদ। প্রতিদিনের মতোই স্বাভাবিক সময় কাটাচ্ছিল সে। কিন্তু হঠাৎ করেই একটি পার্ক করা ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবেশীর চালিত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় সাদকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ও কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো পারেননি চিকিৎসকরা।

ঘটনার পর চালক পালিয়ে না গিয়ে ঘটনাস্থলেই থেকে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন।
পুলিশ জানিয়েছে, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং সংশ্লিষ্ট চালক তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন। সিসিটিভি ফুটেজেও তাকে গভীরভাবে ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে।

জানা গেছে, চালকের নিজের সন্তানরাও সাদের সমবয়সী এবং তারা একসঙ্গে খেলত। এদিকে সন্তানের মৃত্যুতে শোকাহত পরিবারটি যে সিদ্ধান্ত নিয়েছে তা অনেককেই আবেগাপ্লুত করেছে। তারা চালককে সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন। প্রতিশোধ বা ক্ষোভের পথ না বেছে নিয়ে তারা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সবার প্রতি তাদেন আহ্বান, আবাসিক এলাকায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সচেতন হতে। কারণ অস্ট্রেলিয়ায় প্রতিবছর এ ধরনের দুর্ঘটনায় বহু শিশুর মৃত্যু হয় যার বড় অংশই প্রতিরোধযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২১ এপ্রিল মেলবোর্ন গ্র্যান্ড মসজিদে জানাজার নামাজ শেষে ফ্লিন্ডার্স মেমোরিয়াল পার্কে দাফন করা হয় ছোট্ট সাদকে। নিহতের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

কমিউনিটির নেতৃবৃন্দরা জানান, একটি শিশুর মৃত্যু ও পরিবারের ক্ষমা, এই দুটি ঘটনা মিলিয়ে সেদিনের মেলটন সাউথ আমাদের মনে করিয়ে দিল, মানবিকতা কখনো কখনো সবচেয়ে গভীর শোকের ভেতর থেকেই জন্ম নেয়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au