বিশ্ব

আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  • 2:22 am - April 25, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ এপ্রিল- মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রণালিতে কোনো ধরনের হুমকি দেখা দিলে তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না, প্রয়োজনে সরাসরি হামলা চালানো হবে।

সাম্প্রতিক সময়ে ইরান যে দুটি জাহাজে গুলি চালিয়েছে এবং জব্দ করেছে, সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে হেগসেথ বলেন, ওই জাহাজগুলো কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নয়, বরং “সাধারণ বাণিজ্যিক জাহাজ”। তিনি দাবি করেন, একটি স্পিডবোট, একটি অস্ত্র এবং খারাপ উদ্দেশ্য থাকলেই এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা ধ্বংস করতে গুলি চালাবো, কোনো দ্বিধা থাকবে না।” তার এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা বা নিরাপত্তা হুমকি তৈরি হলে যুক্তরাষ্ট্র তা শক্ত হাতে প্রতিহত করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, কোনো ইরানি দ্রুতগতির নৌযান যদি পানিতে মাইন বসানোর চেষ্টা করে বা আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা সৃষ্টি করে, তবে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করতে হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন হেগসেথ। তিনি বলেন, ইরানের সামনে এখনও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে, তবে তাদেরকে স্পষ্টভাবে এবং প্রমাণসহ পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে হবে।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি ঘিরে এই কঠোর বক্তব্য ও সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে যেকোনো সংঘাতের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে পারে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au