বাংলাদেশ

তেল পাম্পে মিছিল নিয়ে এসে হিন্দু ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

  • 1:45 am - April 26, 2026
  • পঠিত হয়েছে:২৮১ বার
পঞ্চগড়ে পেট্রোল পাম্পে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার ইউএনও ,ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল-  পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ লাইনে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ ঘটনায় তার সঙ্গে থাকা আনসার সদস্যদেরও মারধর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবস্থিত জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশন-এ এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন জ্বালানি সংকটের কারণে উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মধ্যে মাত্র তিনটিতে তেল সরবরাহ চলছিল। এতে করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে ওঠে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পাম্পে দায়িত্বরতদের অনুরোধে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান ইউএনও। তিনি সেখানে গিয়ে ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র না থাকা কয়েকটি যানবাহনের বিরুদ্ধে জরিমানা করেন। এই পদক্ষেপ নেওয়ার পরপরই উপস্থিত কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

হামলার মুখে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইউএনও সবুজ কুমার বসাককে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে উদ্ধার করে। এসময় তার সঙ্গে থাকা আনসার সদস্যরাও আহত হন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, জ্বালানি সরবরাহ সীমিত থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au