বাংলাদেশ

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাবে বাসভাড়া বাড়ল, নতুন তালিকা প্রকাশ বিআরটিএর

  • 3:39 pm - April 26, 2026
  • পঠিত হয়েছে:২৭২ বার
জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাবে বাসভাড়া বাড়ল, নতুন তালিকা প্রকাশ বিআরটিএর

মেলবোর্ন, ২৬ এপ্রিল- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাস ভাড়া পুনর্নির্ধারণ করে নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় রাজধানীসহ বিভিন্ন রুটে হালনাগাদ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সরকার গত বৃহস্পতিবার প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে। এর পরিপ্রেক্ষিতেই নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, রাজধানীতে বাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

দূরপাল্লার রুটগুলোর মধ্যে ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ঢাকা (সায়েদাবাদ) থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

উত্তরাঞ্চলের রুটগুলোর মধ্যে ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড়-এ ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই রুটে রংপুর-এর ভাড়া যথাক্রমে ৭৫১ ও ৯১১ টাকা এবং দিনাজপুর-এর ভাড়া ৯৭৪ ও ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগের রুটগুলোতেও ভাড়া সমন্বয় করা হয়েছে। ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ২৯৪ টাকা ও ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে জামালপুর ও কিশোরগঞ্জ রুটেও নতুন ভাড়া কার্যকর হয়েছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের পর ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে মহানগর এলাকায় প্রতি কিলোমিটার বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়। আন্তঃজেলায় ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তবে শীতাতপনিয়ন্ত্রিত বাসের ক্ষেত্রে সরকার নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে না। ফলে এই ধরনের বাসের ভাড়া পরিবহন মালিকদের সিদ্ধান্ত এবং বাজারভিত্তিক প্রতিযোগিতার ওপর নির্ভরশীল থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি খরচ বৃদ্ধির প্রভাব সামাল দিতে এই ভাড়া সমন্বয় করা হয়েছে, তবে এতে সাধারণ যাত্রীদের ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au