বাংলাদেশ

হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ

  • 9:19 pm - April 26, 2026
  • পঠিত হয়েছে:২৪৩ বার
হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু, বাড়ছে উদ্বেগ , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ এপ্রিল- দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে একজন শিশুর মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত এবং বাকি সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২১৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনেই নতুন করে ১ হাজার ৫৬৪ শিশু হাম ও সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২০ হাজার ৪৭৫ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৮১ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। একই সঙ্গে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে নজরদারি জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ বাড়ছে।

এই শাখার আরও খবর

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই

বলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ভারতের গোয়ার ডোনা পাওলায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান…

রোহিঙ্গা সহায়তায় ব্র্যাকের মাধ্যমে বাংলাদেশকে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া

রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে ১৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১৫৫ কোটি টাকা) নতুন একটি…

বিদেশি সহায়তা কমায় ঝুঁকিতে বাংলাদেশের ২ হাজারের বেশি এনজিও

বিদেশি অনুদান কমে যাওয়ায় বাংলাদেশের দুই হাজারের বেশি ছোট ও মাঝারি আকারের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য…

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় বিএনপি, শেখ হাসিনাকে কি গৃহবন্দী করা হবে?

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া ‘খারাপ কোনো ধারণা নয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার এক সংবাদ সম্মেলনে…

মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার…

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au