বাংলাদেশ

যেভাবে ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর

  • 6:35 pm - April 27, 2026
  • পঠিত হয়েছে:৩১৫ বার
ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ এপ্রিল-চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পরিকল্পিত ছিনতাইচক্রের কবলে পড়ে নির্মমভাবে নিহত হন কাস্টমস কর্মকর্তা বুলেট  বৈরাগী। র‌্যাব-১১-এর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত ছিল অন্তত চারজন পেশাদার ছিনতাইকারী, যারা আগে থেকেই একই সিএনজিচালিত অটোরিকশায় অবস্থান করছিল।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ওই রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন বুলেট বৈরাগী। বাস থেকে তিনি পদুয়ার বাজার বাসস্ট্যান্ডের কিছুটা সামনে নামেন। সেখান থেকে স্ট্যান্ডে ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। কিন্তু সেই অটোরিকশাতেই আগে থেকে অবস্থান করছিল চার ছিনতাইকারী। সামনে চালকসহ দুজন এবং পেছনে বসা ছিল আরও দুজন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, অটোরিকশায় ওঠার পর চালক বুলেটকে বলে, ‘আর একজন হলেই গাড়ি ছাড়ব।’ এরপর তাকে বসতে দেওয়া হয় এবং কিছু দূর যেতেই শুরু হয় ছিনতাইয়ের চেষ্টা। এ সময় অস্ত্রের মুখে ফেলে তাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে তারা।

র‌্যাব কর্মকর্তাদের ধারণা, দীর্ঘ যাত্রার কারণে বুলেট বৈরাগী ক্লান্ত ছিলেন। ছিনতাইকারীদের হাতে অস্ত্র দেখে তিনি বিচলিত হয়ে পড়েন এবং একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। এই পরিস্থিতিতে চলন্ত অটোরিকশা থেকেই তাকে মহাসড়কে ফেলে দেয় দুর্বৃত্তরা।

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে। মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়রা সকালে তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

র‌্যাব জানিয়েছে, এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এবং আরেকজনের কাছ থেকে বুলেটের ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই পূর্বে রেলওয়ে ডাকাতি মামলার আসামি ছিল বলে জানা গেছে।

তদন্তকারীরা আরও জানিয়েছেন, ঘটনার সময় বুলেট বৈরাগীর মোবাইল ফোন ভোর সাড়ে ৫টা পর্যন্ত সচল ছিল। পরিবারের সঙ্গে রাত আড়াইটা পর্যন্ত তার কথা হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই ঘটনায় র‌্যাব প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযানে নামে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এই হত্যাকাণ্ড তাদের ব্যক্তিগতভাবেও নাড়া দিয়েছে। পরিবারের সদস্যরাও দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছিলেন। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাকেও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তদন্ত এখনো চলমান রয়েছে।

বুলেট বৈরাগী কুমিল্লা বিবিরবাজার স্থলবন্দর কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। কুমিল্লাতেই তাদের কোলজুড়ে আসে আদরের পুত্র সন্তান অব্যয় বৈরাগী। আজ ২৭ এপ্রিল তার প্রথম জন্মদিন।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au