অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব,

জ্বালানি সংকট ঠেকাতে ৮০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা অস্ট্রেলিয়ার

  • 12:43 am - April 28, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
জ্বালানি সংকট ঠেকাতে ৮০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা অস্ট্রেলিয়ার , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব মোকাবিলায় জ্বালানি নিরাপত্তা বাড়াতে ৮০০ মিলিয়ন ডলারের একটি বড় পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার বিরোধী জোট (কোয়ালিশন)। পরিকল্পনাটির মূল লক্ষ্য দেশের জ্বালানি মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং নতুন সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, খুব শিগগিরই দেশে নতুন জ্বালানি চালান পৌঁছাবে। অতিরিক্ত ২০০ মিলিয়ন লিটার ডিজেল ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

কোয়ালিশনের প্রস্তাব অনুযায়ী, দেশের ন্যূনতম জ্বালানি মজুত ৫০ শতাংশের বেশি বাড়ানো হবে এবং অন্তত ১ বিলিয়ন লিটার নতুন সংরক্ষণ সক্ষমতা তৈরি করা হবে। একই সঙ্গে নতুন ন্যূনতম মজুত নীতি চালুর মাধ্যমে গুরুত্বপূর্ণ জ্বালানি মজুত প্রায় ২৫ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যেখানে ডিজেলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেলে পুরো দেশ থেমে যাবে। পরিবহন ব্যবস্থা অচল হবে, বাজারে পণ্য সরবরাহ বন্ধ হবে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “এটি একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে এবং অস্ট্রেলিয়াকে আরও স্বনির্ভর করে তুলবে।”

পরিকল্পনার অংশ হিসেবে মিনিমাম স্টকহোল্ডিং অবলিগেশন (এমএসও) ৬০ দিনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বর্তমানের তুলনায় জ্বালানি মজুত দ্বিগুণের বেশি বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি ‘অস্ট্রেলিয়ান ফুয়েল সিকিউরিটি ফ্যাসিলিটি’ নামে একটি তহবিল গঠন করে ১ বিলিয়ন লিটার নতুন স্থলভিত্তিক সংরক্ষণ সুবিধা নির্মাণের কথা বলা হয়েছে।

ন্যাশনালস দলের নেতা ম্যাট কানাভান বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়ার বিদেশি জ্বালানি সরবরাহের ওপর নির্ভরতা কমবে। তার ভাষায়, “ডিজেল সরবরাহ ব্যাহত হলে কৃষিকাজ বন্ধ হয়ে যাবে এবং গ্রামাঞ্চলে পণ্যের সংকট দেখা দেবে। তাই এই পরিকল্পনা সময়োপযোগী ও প্রয়োজনীয়।”

বর্তমান নীতির অধীনে জ্বালানি সরবরাহকারীদের নির্দিষ্ট পরিমাণ মজুত রাখতে হয়, যার খরচ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়ে। নতুন পরিকল্পনা বাস্তবায়নে অতিরিক্ত সংরক্ষণ অবকাঠামো নির্মাণ ও জ্বালানি সংগ্রহে সরকারের আর্থিক সহায়তা থাকবে।

বিশ্লেষকদের ধারণা, এমএসও দ্বিগুণ করা হলে জ্বালানির খুচরা দামে প্রতি লিটারে প্রায় ১ সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

জ্বালানি ও নির্গমন হ্রাসবিষয়ক ছায়ামন্ত্রী ড্যান টিহান বলেন, “এই পরিকল্পনা জ্বালানি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করবে এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় একটি কার্যকর সুরক্ষা বলয় তৈরি করবে।”

কোয়ালিশনের দাবি, এখনই উদ্যোগ নেওয়া হলে ২০৩০ সালের মধ্যে অন্তত ৬০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করা সম্ভব হবে, যা ভবিষ্যৎ বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au