বিশ্ব

“ক্লান্তি নেই, এ যেন তীর্থযাত্রা”-বঙ্গবাসীকে চিঠিতে আবেগঘন বার্তা নরেন্দ্র মোদির

  • 1:52 am - April 28, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
নরেন্দ্র মোদী , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  দ্বিতীয় দফার ভোটের আগে পশ্চিমবঙ্গের ভোটারদের উদ্দেশে খোলা চিঠি লিখে আবেগঘন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার লেখা ওই চিঠিতে তিনি তার সাম্প্রতিক বাংলা সফরকে রাজনৈতিক কর্মসূচির বাইরে এক ধরনের ‘তীর্থযাত্রা’ হিসেবে বর্ণনা করেছেন এবং বিজেপি ক্ষমতায় এলে শপথের দিন বঙ্গবাসীর সঙ্গে উদযাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।

চিঠিতে মোদি বলেন, প্রতিটি নির্বাচনই গণতন্ত্রের একটি পবিত্র উৎসব, যেখানে অংশ নিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। টানা জনসভা ও রোডশোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেন, তীব্র গরমের মধ্যেও কোনো ক্লান্তি অনুভব করেননি। তার ভাষায়, এই সফর ছিল যেন আধ্যাত্মিক এক যাত্রা, যেখানে মা কালীর ভক্তদের মাঝে গিয়ে তিনি নতুন শক্তি পেয়েছেন।

২০২৪ সালের জানুয়ারিতে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে ১১ দিনের ব্রতের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি। সেই সময়ের মতোই বাংলার মাটিতেও একই ধরনের আধ্যাত্মিক অনুভূতি পেয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

চিঠিতে বাংলার মানুষের সঙ্গে তার সংযোগের বিষয়টিও গুরুত্ব পায়। মোদি দাবি করেন, জনসভা ও রোডশোতে অংশ নেওয়া সাধারণ মানুষ তাকে অসংখ্য চিঠি, ছবি ও বার্তা দিয়েছেন, যেগুলো তিনি গুরুত্ব দিয়ে পড়েছেন এবং অনেকের উত্তরও দিয়েছেন। সব বয়সী মানুষের ভালোবাসা ও আশীর্বাদকে তিনি তার সবচেয়ে বড় সম্পদ বলে উল্লেখ করেন।

বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন, রাজ্যের যুবসমাজ, নারী, কৃষক ও শ্রমজীবী মানুষ উন্নয়ন ও নতুন সুযোগের অপেক্ষায় রয়েছে। তিনি দাবি করেন, মানুষ এখন ভয়ের পরিবেশ থেকে মুক্তি চায় এবং পরিবর্তনের প্রত্যাশা করছে।

চিঠির শেষাংশে তিনি ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করে উন্নত পশ্চিমবঙ্গ গড়ে তোলার আশ্বাস দিয়ে মোদি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই আবেগঘন চিঠি সরাসরি ভোটারদের মনোযোগ আকর্ষণ এবং ধর্মীয়-আবেগীয় সংযোগ তৈরি করার একটি কৌশল। এই বার্তা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে ভোটের ফল ঘোষণার পর।

এই শাখার আরও খবর

ইমরান খানের অধিকার রক্ষায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ চান জেমাইমা

মেলবোর্ন, ২৬ আগষ্ট- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক অধিকার, চিকিৎসাসেবা ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার সাবেক স্ত্রী…

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল

মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),…

বল হাতেও চমকালেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

মেলবোর্ন, ২৬ আগষ্ট- ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দিয়ে ক্রিকেটবিশ্বে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন ভারতের ১৫ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এবার বল হাতেও নিজের সামর্থ্যের…

কেন গ্রেপ্তার হলেন বিদিশা এরশাদ?

মেলবোর্ন, ২৬ আগষ্ট-  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি…

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, চীনের পাল্টা হুঁশিয়ারি

মেলবোর্ন, ২৬আগষ্ট- ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি…

সরিয়ে দেওয়া হলো রংপুরের পুলিশ কমিশনার আবদুল মাবুদকে

মেলবোর্ন, ২৬ আগষ্ট- রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au