বাংলাদেশ

ফরিদপুরে দাদি-ফুপুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

  • 12:31 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ফরিদপুরে দাদি-ফুপুসহ ৩ জনকে কুপিয়ে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল- ফরিদপুর সদর উপজেলায় আপন দাদি ও ফুপুসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের খুশির বাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন প্রতিবেশী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন অভিযুক্ত হত্যাকারী আকাশ মোল্যার দাদি আমেনা বেগম, ফুপু রাহেলা বেগম এবং প্রতিবেশী রিকশাচালক কাবুল আহমেদ। তিনি ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে হারুন মোল্যার ছেলে আকাশ মোল্যা হঠাৎ উত্তেজিত হয়ে ঘরের ভেতরে থাকা তার দাদি ও ফুপুর ওপর কোদাল দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আকাশ তাদের ওপরও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দাদি, ফুপু ও প্রতিবেশী কাবুল আহমেদ মারা যান। আহত হন আরও একজন প্রতিবেশী রিয়াজুল ইসলাম, তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর আকাশ মোল্যা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এই মর্মান্তিক দৃশ্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয় এবং শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত আকাশ মোল্যাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

তিনি আরও জানান, হত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ অথবা মানসিক ভারসাম্যহীনতার কোনো বিষয় থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au