বাংলাদেশ

গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু

  • 8:26 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
গুলশানে ভারতীয় নারীর রহস্যজনক মৃত্যু , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  রাজধানীর গুলশানে বসবাসকারী ভারতীয় নাগরিক শামীম সালিম কাসিম (৬৭)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি ঘিরে সন্দেহ তৈরি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সকাল ৯টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতাল, যা কন্টিনেন্টাল হাসপাতাল নামেও পরিচিত, সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে “আনঅ্যাটেনডেড ডেথ (ফাউন্ড ডেড)” উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে মরদেহে আঘাতের একাধিক চিহ্ন লক্ষ্য করা গেছে। বিশেষ করে মুখে কালচে-বেগুনি দাগ, ফোলাভাব এবং চোখের চারপাশে রক্ত জমাটের মতো চিহ্ন দেখা গেছে বলে জানা যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. মোকলেসুর রহমান জানান, বেলা সাড়ে ১১টার দিকে তারা এ বিষয়ে খবর পান। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au