বাংলাদেশ

জঙ্গি ইস্যুতে সরকারের ভিন্ন সুর: নেই বললেন মন্ত্রী, ‘আছে’ স্বীকার উপদেষ্টার

  • 8:36 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:২০৯ বার
দেশে ‘জঙ্গি আছে’ মানছেন উপদেষ্টা জাহেদ, অস্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  দেশে জঙ্গি তৎপরতা আছে কি না-এই প্রশ্নে সরকারের ভেতরেই ভিন্নমত দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যেখানে দেশে জঙ্গি তৎপরতার অস্তিত্ব অস্বীকার করেছেন, সেখানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশে জঙ্গি রয়েছে এবং তা মোকাবিলায় সরকার কাজ করছে।

মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই। তিনি বলেন, “আমি ওই শব্দকে স্বীকার করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। পৃথিবীর সব দেশেই কিছু উগ্রপন্থি বা র‌্যাডিক্যাল গ্রুপ থাকে, বাংলাদেশেও তেমন কিছু থাকতে পারে, কিন্তু জঙ্গি তৎপরতা বলে কিছু নেই।”

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে এই ইস্যুকে ব্যবহার করা হয়েছিল এবং বর্তমানে বাংলাদেশে সেই ধরনের কোনো পরিস্থিতি নেই।

অন্যদিকে, একই দিন সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে জঙ্গি আছে। তবে এটাকে শূন্যের কোঠায় নামিয়ে আনাই সরকারের লক্ষ্য।”

তিনি উল্লেখ করেন, জঙ্গি তৎপরতার বিষয়টি অতীতে যেমন অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে, তেমনি একেবারে অস্বীকার করাও সঠিক নয়। তার ভাষায়, “সংকটকে স্বীকার না করলে তার সমাধান সম্ভব নয়।”

জাহেদ উর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে কিছু উগ্রপন্থি গোষ্ঠীর সংগঠিত হওয়ার প্রবণতা বেড়েছে, যা বর্তমান সরকারের নজরে এসেছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি এমন নয় যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে।

এর আগে পুলিশ সদর দপ্তর থেকে সতর্ক করা হয়েছিল, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরকারের ভেতরে এই ভিন্নমতের প্রেক্ষাপটে দেশে জঙ্গি তৎপরতার বাস্তবতা ও তা মোকাবিলার কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au