সর্বশেষ

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

  • 9:53 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
দক্ষিণী সুপারস্টার যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস’ দেখার জন্য ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে নির্মাতারা নতুন করে সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস জানিয়েছে, সিনেমাটিকে বিশ্বব্যাপী বড় পরিসরে মুক্তি দেওয়ার পরিকল্পনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চুক্তি চূড়ান্ত করা এবং বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।

সম্প্রতি ‘সিনেমা কন’-এ সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটরদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই ইতিবাচক প্রতিক্রিয়াই মুক্তির সময়সূচি পুনর্বিবেচনায় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় তা আরও পিছিয়ে গেল।

সিনেমাটির সহ-রচয়িতা ও প্রযোজক যশ বলেন, “কিছু সিনেমা শুধু তৈরি করার জন্য নয়, বরং কেন আমরা সিনেমাকে ভালোবাসি তা মনে করিয়ে দেওয়ার জন্য হয়। ‘টক্সিক’ তেমনই একটি যাত্রা।” তিনি জানান, বিশ্বজুড়ে দর্শকদের কাছে সর্বোচ্চ প্রভাব নিয়ে পৌঁছাতে তারা সময় নিচ্ছেন।

গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া।

কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই সিনেমাটি পরবর্তীতে বাংলাসহ বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তির পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au