1. Lead Nwes

সাকিব ভক্তদের জন্য সুখবর!

  • 9:04 am - March 20, 2025
  • পঠিত হয়েছে:১০৫ বার

ইংল্যান্ডে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাকিব আল হাসান। ফলে স্বীকৃত ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই বাংলাদেশের সাবেক অধিনায়কের।
দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়।
দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয়।

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি সাকিব। দ্বিতীয় দফায় নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন স্ক্যানারে আসে। তাকে এরপর সবধরনের ক্রিকেটে বোলিং থেকে সাসপেন্ড করা হয়। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। সেখানে ফেল করেন। এরপর চেন্নাইতে ফের তিনি বোলিং পরীক্ষা দেন সেখানেও তিনি উত্তীর্ণ হতে পারেননি।

অবশেষে তৃতীয়বারের চেষ্টায় কৃতকার্য হলেন সাকিব। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

রংপুরের চার খুন: তদন্ত কি ঘুরিয়ে দিচ্ছেন দুই পুলিশ কর্মকর্তা?

রংপুরে গত ১৯ আগস্ট একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। বিশেষ করে হত্যাকাণ্ডের আগে ও পরে পুলিশের ঊর্ধ্বতন দুই…

ডিসেম্বরেই দেশে ফিরতে চান শেখ হাসিনা

চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে…

বিএনপি সরকারের আট মাসে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রশ্ন

নতুন নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম আট মাসে দেশের মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। হত্যাকাণ্ড, ধর্ষণ, নারী ও শিশু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au