অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  • 4:29 pm - April 30, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
নিহত শিশু- ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অ্যালিস স্প্রিংস থেকে নিখোঁজ পাঁচ বছরের শিশু শ্যারন গ্রানাইটসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর বুধবার দুপুরের আগে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে মরদেহটি পাওয়া যায়। এটি নিখোঁজ শিশুটিরই মরদেহ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

নর্দার্ন টেরিটরি পুলিশের সহকারী কমিশনার পিটার ম্যালি বলেন, শিশুটিকে অপহরণের সন্দেহভাজন ব্যক্তি জেফারসন লুইস এখনো পলাতক রয়েছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য জেফারসন লুইসকে খুঁজে বের করা। আমরা বিশ্বাস করি, তিনি এই শিশুটিকে হত্যা করেছেন।”

তিনি আরও বলেন, “লুইসের পরিবারের প্রতি আমি আহ্বান জানাই, তাকে লুকিয়ে রাখবেন না। তাকে পুলিশের কাছে নিয়ে আসুন, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করব। আর জেফারসন লুইসের উদ্দেশে বলছি, আমরা তোমাকে খুঁজে বের করব।”

নর্দার্ন টেরিটরির পুলিশ কমিশনার মার্টিন ডোল বলেন, শ্যারনের মরদেহ উদ্ধারের খবরটি অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। শ্যারনের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এবং এই কঠিন সময়ে আমাদের সহানুভূতি তাদের সঙ্গে রয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে মৃত্যুর কারণ বা শিশুটি কতদিন আগে মারা গেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। ময়নাতদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হবে, যা সম্ভবত আগামীকাল সম্পন্ন হতে পারে।

পুলিশ জানায়, অপরাধ তদন্ত চলমান রয়েছে এবং একই সঙ্গে একটি আনুষ্ঠানিক তদন্ত বা করোনিয়াল ইনকোয়ারি শুরু করা হবে। চলমান তদন্তের কারণে আপাতত সব তথ্য প্রকাশে সীমাবদ্ধতা থাকবে।

পুলিশ কমিশনার বলেন, “এটি শুধু শ্যারনের পরিবারের জন্য নয়, বরং উদ্ধারকর্মী, অ্যালিস স্প্রিংসের স্থানীয় জনগণ এবং পুরো অস্ট্রেলিয়ার জন্য একটি ভয়াবহ দুঃসংবাদ।” তিনি আরও বলেন, “এই সময় যে সমর্থন ও সহানুভূতি পাওয়া গেছে তা অভূতপূর্ব।”

পুলিশের তথ্য অনুযায়ী, শ্যারনকে নিখোঁজ হিসেবে প্রথম রিপোর্ট করা হয় রবিবার ভোর আনুমানিক ১টা ৩০ মিনিটে।

এর আগে মঙ্গলবার তদন্ত চলাকালে পুলিশ জানায়, ওল্ড টিমার্স ক্যাম্প এলাকার নদীর তীর থেকে কিছু পোশাক উদ্ধার করা হয়েছে। এসব আলামত ডারউইনে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।

সহকারী কমিশনার পিটার ম্যালি জানান, ওই পোশাক থেকে দুই ধরনের ডিএনএ পাওয়া গেছে। একটি ডিএনএ নিখোঁজ শিশু শ্যারনের এবং অন্যটি সন্দেহভাজন জেফারসন লুইসের বলে শনাক্ত হয়েছে।

সূত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au