বিশ্ব

কৈলাস মানস সরোবর যাত্রা : ১০০০ ভারতীয় তীর্থযাত্রীর সুবিধা দেবে চীন

  • 8:42 pm - May 01, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
২০২৬ সালে ১০০০ ভারতীয় তীর্থযাত্রীকে সেবা দেবে চীন , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ মে-  দীর্ঘ বিরতির পর ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে চীন। ২০২৬ সালে এই তীর্থযাত্রায় অংশ নিতে যাওয়া প্রায় ১ হাজার ভারতীয় তীর্থযাত্রীকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে বেইজিং।

চীনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, সিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল-এর কাংরিনবোকে ফেং (কৈলাস পর্বত) এবং মাপাম ইউকো (মানস সরোবর) এলাকায় ভারতীয় তীর্থযাত্রীদের যাত্রা আবারও শুরু হয়েছে। এ উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক, বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই যাত্রার গুরুত্ব অত্যন্ত বেশি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৈলাস পর্বত ভগবান শিবের আবাসস্থল হিসেবে বিবেচিত। পাশাপাশি বৌদ্ধ ও জৈন ধর্ম অনুসারীদের কাছেও স্থানটি পবিত্র হিসেবে স্বীকৃত।

অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সমন্বয়ে ২০২৬ সালের জুন থেকে আগস্টের মধ্যে এই তীর্থযাত্রা অনুষ্ঠিত হবে। এ বছর মোট ২০টি দলে তীর্থযাত্রী পাঠানো হবে, প্রতিটি দলে থাকবেন ৫০ জন করে।

তীর্থযাত্রার জন্য দুটি পৃথক রুট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০টি দল লিপুলেখ পাস হয়ে উত্তরাখণ্ড থেকে যাত্রা করবে এবং বাকি ১০টি দল নাথু লা পাস হয়ে সিকিম পথ ব্যবহার করবে।

এবারের যাত্রা পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় পরিচালিত হবে। অনলাইন আবেদন, যাত্রী নির্বাচন থেকে শুরু করে তথ্য আদান-প্রদান—সবকিছুই ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে। আগ্রহী তীর্থযাত্রীরা নির্ধারিত প্ল্যাটফর্মে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মে ২০২৬।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই তীর্থযাত্রা ভারত-চীন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সেতুবন্ধ হিসেবেও বিবেচিত হয়।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au