অস্ট্রেলিয়া

ডারউইন বন্দর ইস্যুতে চীন-অস্ট্রেলিয়া টানাপোড়েন, আন্তর্জাতিক আইনি লড়াই শুরু

  • 9:19 pm - May 01, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
ডারউইন বন্দর নিয়ে অস্ট্রেলিয়া-চীন উত্তেজনা, বাধ্যতামূলক বিক্রি ঠেকাতে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ল্যান্ডব্রিজ , ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১ মে-  অস্ট্রেলিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডারউইন বন্দর নিয়ে বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বন্দরটির মালিকানাধীন চীনা প্রতিষ্ঠান ল্যান্ডব্রিজ গ্রুপ অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য বাধ্যতামূলক অধিগ্রহণ ঠেকাতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নিয়েছে।

কোম্পানিটি অভিযোগ করেছে, এই পদক্ষেপ ‘বৈষম্যমূলক’ এবং চীন-অস্ট্রেলিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (ChAFTA)-এর অধীনে অস্ট্রেলিয়ার দায়বদ্ধতার লঙ্ঘন। তারা জানিয়েছে, খোলামেলা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে আইন মেনেই বন্দরটির স্বার্থ অর্জন করা হয়েছিল এবং পূর্ববর্তী সরকারি পর্যালোচনাগুলোতেও কোনো জাতীয় নিরাপত্তা ঝুঁকি পাওয়া যায়নি।

অন্যদিকে অ্যান্থনি আলবানিজ নেতৃত্বাধীন সরকার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, জাতীয় নিরাপত্তার স্বার্থে বন্দরটি আবার অস্ট্রেলীয় মালিকানায় ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে কয়েক মাস ধরে ল্যান্ডব্রিজের সঙ্গে আলোচনাও চলছিল এবং প্রয়োজনে জোরপূর্বক বিক্রির পথেও যেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

তবে গত মাসে ল্যান্ডব্রিজের চেয়ারম্যান ইয়ে চেং ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ICSID)-এ সালিসি প্রক্রিয়া শুরুর আবেদন করেন। এটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রথম মামলা বলে জানিয়েছে বিভিন্ন বাণিজ্যবিষয়ক সূত্র।

অস্ট্রেলিয়ার পরিবহন ও অবকাঠামো মন্ত্রী ক্যাথরিন কিং বলেছেন, সরকার এই সিদ্ধান্তে ‘হতাশ’ এবং প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলাটি মোকাবিলা করবে। একই সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে, যা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নকে জটিল করে তুলতে পারে। এদিকে বিরোধী জোটের পক্ষ থেকেও দ্রুত বন্দরটি অস্ট্রেলীয় নিয়ন্ত্রণে ফেরানোর দাবি জানানো হয়েছে।

পুরো পরিস্থিতি এখন অস্ট্রেলিয়া ও চীন-এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au