বিশ্ব

ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

  • 5:04 pm - May 02, 2026
  • পঠিত হয়েছে:৩০২ বার
আইআরজিসি সদস্য। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মে- ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত একটি বোমা নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইআরজিসির সংশ্লিষ্ট ইউনিট।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানায়, বিস্ফোরিত বোমাটির ধরন এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। নিহত সবাই ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন, যারা দীর্ঘদিন ধরে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, জানজান শহরের ওই এলাকায় বহু অবিস্ফোরিত ক্লাস্টার বোমা ও এয়ার-ড্রপড মাইন ছড়িয়ে আছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘর্ষ চলাকালে ওই অঞ্চলে হামলার সময় এসব বিস্ফোরক ফেলা হয়েছিল, যার কিছু এখনো অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে।

গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া ওই সংঘর্ষ ৪০ দিন চলার পর ৮ এপ্রিল যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির পর থেকেই দেশজুড়ে অবিস্ফোরিত গোলাবারুদ শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করে আইআরজিসি।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জানজানের এই দুর্ঘটনাকে যুদ্ধবিরতি পরবর্তী সময়ে আইআরজিসির সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এটি নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

আইআরজিসির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরক সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে জানজানের ঘটনা সেই অভিযানগুলোর ঝুঁকি ও জটিলতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : ইন্ডিয়া টুডে, গালফ নিউজ

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au