বাংলাদেশ

ইউনিসেফ বাদে ভ্যাকসিন কেনা, ঝুঁকির সতর্কবার্তা সত্ত্বেও সিদ্ধান্তে অটল ছিলেন অন্তর্বর্তী সরকার

  • 8:11 pm - May 02, 2026
  • পঠিত হয়েছে:২৬৩ বার
ইউনিসেফ বাদে ভ্যাকসিন কেনা, ঝুঁকির সতর্কবার্তা সত্ত্বেও সিদ্ধান্তে অটল অন্তর্বর্তী সরকার ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মে- ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রফেসর মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফ-এর মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ বন্ধ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সায়েন্স ডট অর্গ-এর এক প্রতিবেদন।

এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইউনিসেফ সতর্ক করে দেয়, এতে দেশের টিকাদান কর্মসূচি বিঘ্নিত হতে পারে এবং সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক এই সংস্থাটি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে বলেছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত সরবরাহব্যবস্থা ভেঙে গেলে শিশুদের নিয়মিত টিকা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটতে পারে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-কে সরাসরি সতর্ক করে বলেন, “খোদার জন্য… এটা করবেন না।” তবে এ বিষয়ে সায়েন্স ডট অর্গ-এর পক্ষ থেকে জানতে চাওয়া হলে নূরজাহান বেগম কোনো প্রতিক্রিয়া জানাননি।

বিশ্লেষকদের মতে, ভ্যাকসিন সংগ্রহ ব্যবস্থায় এমন বড় পরিবর্তন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন নিয়মিত টিকাদান কর্মসূচি সংক্রমণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au